দোকান, পেজ, ক্রিয়েটর আর শিক্ষকদের জন্য
যা বলতে চান লিখুন,
৫ মিনিটে তৈরি রিল।
প্রোমো, অফার, টিপস, খবর, গল্প বা ক্লাসের পড়া — বাংলা ভয়েস, স্ক্রিনে বাংলা ক্যাপশন আর মোশন গ্রাফিক্সসহ। আপনার লোগো আর ছবি দিয়ে, Facebook Reels, YouTube Shorts আর TikTok-এর মাপে।
কার্ড লাগবে না। পেমেন্ট bKash, Nagad বা Rocket-এ।
ভয়েস আর মিউজিকসহ, সাউন্ড চালু করে শুনুন।
যে ধরনের ভিডিও চান
ধরন বাছুন, দু-এক লাইনে লিখুন। নিচের ছবিগুলো আমাদের ইঞ্জিনের আসল আউটপুট, আলাদা আলাদা থিমে।






তিন ধাপে
বাকিটা RayShorts করে।
-
১
কী চান বলুন
ভিডিওর ধরন বাছুন আর দু-এক লাইনে লিখুন। চাইলে লোগো, পণ্যের ছবি, খবরের লেখা বা নিজের নোট দিন — তথ্য শুধু সেখান থেকেই নেওয়া হবে।
-
২
স্ক্রিপ্ট দেখে নিন
প্রতিটি দৃশ্যের লেখা আর ছোট প্রিভিউ দেখুন। কোনো লাইন পছন্দ না হলে বদলে দিন।
-
৩
ভিডিও নামান
ভয়েসসহ MP4 তৈরি হয়। সাথে পাবেন ক্যাপশন, টাইটেল আর হ্যাশট্যাগ, কপি করে পোস্ট করলেই হলো।
ছোট ছোট জিনিস, যেগুলো ঠিক রাখি
ক্ষ জ্ঞ ন্ত্র র্ক ৎ
যুক্তাক্ষর ভাঙে না
ক্যাপশন, শিরোনাম আর অফারের লেখা ঠিক যেমন লেখা উচিত, তেমনই দেখায়।
আপনার চ্যানেলের রং
৮টা বাছাই করা থিম। যেটাই নিন, লেখা পড়তে কষ্ট হবে না।
- ঢাকার উচ্চারণে কণ্ঠ
- বন্ধু, শিক্ষক, খবর বা গল্পের ঢঙে — স্বাভাবিক আর প্রাণবন্ত। রোবটের মতো একঘেয়ে নয়।
- বানানো দাবি নয়
- দাম, অফার, সংখ্যা বা রিভিউ AI নিজে বানায় না। আরেকটা AI প্রতিটি লাইন আপনার দেওয়া তথ্যের সাথে মিলিয়ে দেখে।
- ওয়াটারমার্কে আপনার নাম
- কেউ ডাউনলোড করে নিজের নামে চালাতে চাইলে সহজে পারবে না।
- দাম টাকায়, মাসে
- একজন এডিটরের এক ভিডিওর খরচে পুরো মাসের ভিডিও।
বন্ধুকে আনুন, দুজনেই ক্রেডিট পান
অ্যাকাউন্ট খুললেই পাবেন নিজের লিংক। সেই লিংকে বন্ধু অ্যাকাউন্ট খুলে প্রথমবার ৳২,৯৯৯ বা বেশি দিয়ে কিনলে আপনি পাবেন ২ ক্রেডিট, আর বন্ধু পাবে ২টি বোনাস ক্রেডিট।
যা সবাই জিজ্ঞেস করেন
কী কী ভিডিও বানানো যায়?
পণ্য বা ওয়েবসাইটের প্রোমো, অফার ও ঘোষণা, টিপস, খবরের সারাংশ, উক্তি, গল্প, শুভেচ্ছা আর ক্লাসের পড়া (ডায়াগ্রাম ও কুইজসহ)। নিজের লেখা স্ক্রিপ্টও দিতে পারেন।
তথ্য ভুল হলে কী হবে?
আপনি স্ক্রিপ্ট দেখে অনুমোদন না করা পর্যন্ত ভিডিও তৈরি হয় না। পণ্যের তথ্য, খবর বা বইয়ের পাতা দিলে AI শুধু সেখান থেকেই নেয়, আর দ্বিতীয় AI সন্দেহজনক লাইন চিহ্নিত করে।
পেমেন্ট কীভাবে করব?
bKash, Nagad বা Rocket-এ Send Money করে TrxID জমা দিন। সাধারণত ১২ ঘণ্টার মধ্যে ক্রেডিট যোগ হয়।
ভিডিও কি আমার?
হ্যাঁ। আপনার ব্র্যান্ডে তৈরি ভিডিও আপনি যেকোনো জায়গায় প্রকাশ করতে পারবেন।
ভিডিও কতক্ষণ থাকবে?
তৈরির পর ৩০ দিন। মুছে যাওয়ার ৩ দিন আগে আমরা মনে করিয়ে দিই, এর মধ্যে ডাউনলোড করে নিন।
বন্ধুকে আনলে কী পাব?
অ্যাকাউন্টের "বন্ধুকে আনুন" পাতায় আপনার লিংক আর কোড আছে। সেই লিংকে বন্ধু অ্যাকাউন্ট খুলে প্রথমবার ৳২,৯৯৯ বা বেশি দিয়ে কিনলে আপনি পাবেন ২ ক্রেডিট, বন্ধু পাবে ২টি বোনাস ক্রেডিট। একজন বন্ধুর জন্য একবারই।