RayShorts

শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

RayShorts (rayshorts.com) ব্যবহার করে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।

১. সেবা

RayShorts আপনার দেওয়া বিষয় ও উৎস থেকে AI-এর সাহায্যে স্ক্রিপ্ট ও ভিডিও তৈরি করে। ভিডিও তৈরির আগে স্ক্রিপ্ট দেখে অনুমোদন দেওয়ার দায়িত্ব আপনার।

২. আপনার দায়িত্ব

  • ভিডিওর তথ্য প্রকাশের আগে যাচাই করবেন। AI ভুল করতে পারে।
  • যে উৎস (বইয়ের পাতা, নোট) দেবেন, তা ব্যবহারের অধিকার আপনার থাকতে হবে।
  • ঘৃণামূলক, বিভ্রান্তিকর, রাজনৈতিক প্রচারণা, প্রাপ্তবয়স্ক বা বেআইনি কনটেন্ট তৈরি করা যাবে না। এমন অনুরোধ স্বয়ংক্রিয়ভাবে আটকানো হয়; বারবার করলে অ্যাকাউন্ট বিনা নোটিশে বন্ধ হবে এবং বাকি ক্রেডিট ফেরত দেওয়া হবে না।
  • Facebook ও YouTube-এর নিয়ম মেনে চলবেন (যেমন AI লেবেল চালু রাখা)।

৩. অ্যাকাউন্ট

একজন ব্যক্তি একটি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করবেন। অপব্যবহার ধরা পড়লে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।

৪. ক্রেডিট ও পেমেন্ট

প্রতিটি ভিডিও তৈরিতে তার কোয়ালিটি অনুযায়ী ক্রেডিট লাগে (সাধারণ, প্রো বা প্রিমিয়াম)। ভিডিও তৈরি ব্যর্থ হলে ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে ফেরত আসে। বিস্তারিত রিফান্ড নীতিতে।

৫. মালিকানা

আপনার ব্র্যান্ডে তৈরি ভিডিও আপনি যেকোনো জায়গায় প্রকাশ করতে পারবেন। ফ্রি প্ল্যানের ভিডিওতে RayShorts ওয়াটারমার্ক থাকবে।

৬. সংরক্ষণ

তৈরি ভিডিও ৩০ দিন রাখা হয়, এরপর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়; মোছার ৩ দিন আগে ড্যাশবোর্ড ও ইমেইলে জানানো হয়। স্ক্রিপ্ট থেকে যায়, চাইলে আবার ভিডিও বানানো যায়। উৎস ফাইল ৭ দিনে মুছে যায়।

৭. যোগাযোগ

[email protected]